মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

নেত্রকোণায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২

নেত্রকোণায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার আতকাপাড়া নামক স্থানে বামনখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি নেত্রকোণার দূর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সিএনজিটি পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের আতকাপাড়া নামক স্থানে এলে দূর্গাপুর থেকে আসা একটি বালুবাহী ট্রাক বেপরোয়াভাবে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার পরপরই ট্রাকচালক পলাতক ও বালুবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। পূর্বধলা উপজেলায় বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার আতকাপাড়া নামক স্থানে বামনখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি নেত্রকোণার দূর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সিএনজিটি পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের আতকাপাড়া নামক স্থানে এলে দূর্গাপুর থেকে আসা একটি বালুবাহী ট্রাক বেপরোয়াভাবে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার পরপরই ট্রাকচালক পলাতক ও বালুবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

কুড়িগ্রামে মাদকসহ ৫ কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামে মাদকসহ ৫ কারবারি গ্রেপ্তার


কুড়িগ্রামে গাঁজা, ফেনসিডিল, বিদেশি মদ ও ইয়াবাসহ পাঁচ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে ও রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী ও রৌমারী থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ভাঙ্গামোড় এলাকার মো. তুষার হক (২১), বোয়াইলভীর গ্রামের রনজিত রায় (২৮), নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সন্তোষপুর পাড়ার মো. মাসুদ রানা (৩৭), ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় জয়মনি গ্রামের আমির হোসেন (৪০) ও রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মির্জাপাড়া গ্রামের মো. ওবাইদুল ইসলাম (৩০)।

অভিযানে ৩৩ কেজি গাঁজা, ১০৫ বোতল ফেনসিডিল, ১২ বোতল বিদেশি মদ ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিলেট বিভাগে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

সিলেট বিভাগে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা


 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এতে সিলেটের বিভাগের ১৯ আসনের মধ্যে ১৫ টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। এসব আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষাণা করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সোমবার বিকাল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্ট চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন মুজিবুল হক চুন্নু।

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে সিলেট-১ আসনে নজরুল ইসলাম বাবুল, সিলেট-২ আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক, সিলেট-৪ আসনে এটি এম তাজ রহমান, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন মনোনয়ন পেয়েছেন।

সুনামগঞ্জ-১ আসনে মো. আব্দুল মান্নান তালুকদার, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনে নাজমুল হুদা হিমেল মনোনয়ন পেয়েছেন।

মৌলভীবাজারে জাপার মনোনয়ন প্রাপ্তরা হলেন- মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আহম্মদ রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আব্দুল মালিক, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রজনগর) রুহুল আমিন।

হবিগঞ্জে জাপার মনোনয়ন প্রাপ্তরা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা) এম.এ. মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলা) আব্দুল মুমিন চৌধুরী, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট,মাধবপুর উপজেলা) আহাদ উদ্দিন চৌধুরী শাহীন।

সুনামগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড


সুনামগঞ্জে বন্ধুর সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আব্দুল হামিদ মিল্টনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার দুপুরে মৃত্যুদণ্ডের আদেশ দেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়ত উদ্দিন।

রায় ঘোষণার সময় আসামি আব্দুল হামিদ মিল্টন আদালতে উপস্থিত ছিলেন। তিনি সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।

২০২২ সালের ৬ ফেব্রুয়ারিতে ঘটা হত্যাকাণ্ডটি দ্রুত বিচার আইনে আজ এ রায় ঘোষণা করলেন আদালত।

জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের মদরিছ আলমের মেয়ে রিপা বেগম স্থানীয় এক সংগীত শিল্পী। তার প্রথম স্বামী ফখর উদ্দিনের সাথে পারিবারিক কলহের কারণে এক কন্যা সন্তানসহ স্বামীর সংসার ছাড়েন। পরে আব্দুল হামিদ মিল্টনকে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে এক কন্যা সন্তান জন্ম নেয়। পারিবারিক কলহের জেরে রিপা বেগম সংসারের বিচ্ছেদ চেয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। ২০২২ সালে তিন ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে আসামি আব্দুল হামিদ মিল্টনকে তালাক প্রদান করেন স্ত্রী রিপা বেগম।

বাবার বাড়িতে থাকা অবস্থায় স্বামী মিল্টনের বন্ধু গুলজার নামের এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। শহরের বড়পাড়ায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করতে থাকেন গুলজার ও রিপা। বিষয়টি জানতে পেরে রিপার প্রতি ক্ষিপ্ত হয়ে সবার অগোচরে বাসায় প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় মিল্টন। এ ঘটনায় রিপার বাবা মদরিছ আলম আব্দুল হামিদ মিল্টনের বিরুদ্ধে খুনের মামলা মামলা দায়ের করেন।

পরে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে মিল্টনকে গ্রেপ্তার করে পুলিশ।

শুনানী শেষে আদালত মঙ্গলবার আসামি আব্দুল হামিদ মিল্টনকে দি পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারার অধীনে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হামিদ মিল্টনের রায়ের তারিখ হতে সাত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপীল করতে পারবে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন।

দ্বাদশ জাতীয় নির্বাচন: বরিশালে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক আবদুল্লাহ

দ্বাদশ জাতীয় নির্বাচন: বরিশালে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক আবদুল্লাহ

 

বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন।

মঙ্গলবার তার পক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলে জানা গেছে।

সোমবার রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।

তিনি বলেন, ‘সাদিক আবদুল্লাহকে সদর আসনে প্রার্থী করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি অনেকটা নিশ্চিত, তিনি প্রার্থী হবেন। এ জন্য আজ তার পক্ষে আমরা মনোনয়নপত্র কিনব।’

তিনি আরও বলেন, ‘যেহেতু দলীয়ভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি শিথিল করে দেওয়া হয়েছে, সে কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন।’

রবিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে ২৯৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এতে বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ খবরে জাহিদ ফারুকের কর্মী-সমর্থকেরা নগরে আতশবাজি, মিষ্টি বিতরণসহ নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন। অন্যদিকে সাদিক আবদুল্লাহকে স্বতন্ত্র প্রার্থী করতে তার কর্মী-সমর্থকরা তৎপর হয়ে উঠেন। এতে বরিশালের স্থানীয় রাজনীতিতে উত্তাপে নতুন মাত্রা পায়।

সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গতকাল সোমবার রাতে নগরের কালীবাড়ি রোডে সাদিক আবদুল্লাহর বাসভবনে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সমর্থক নেতাকর্মীরা সাদিক আবদুল্লাহকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার দাবি জানান।

প্রসঙ্গত, গত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাদিক আবদুল্লাহর বদলে তার চাচা আবুল খায়ের আবদুল্লাহকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এবার সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন চেয়ে পাননি বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র।


খুলনা-৩ আসনে এস এম কামালের আগমনে উচ্ছ্বসিত সর্বস্তরের মানুষ

খুলনা-৩ আসনে এস এম কামালের আগমনে উচ্ছ্বসিত সর্বস্তরের মানুষ


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। এতে করে উচ্ছ্বসিত নেতাকর্মীরা ও সর্বস্তরের সাধারণ মানুষ। খুলনায় বইছে নৌকার গণজোয়ার।

রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে খুলনা-৩ আসনের দলীয় প্রার্থী হিসেবে এস এম কামালের নাম ঘোষণা করেন দলের সম্পাদক ওবায়দুল কাদের। নাম ঘোষণার পর থেকে খুলনায় দলীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষেরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

এর আগে এই আসনটিতে টানা তিনবার দলীয় মনোনয়নে নির্বাচিত হন বেগম মুন্নুজান সুফিয়ান। দীর্ঘ ১৫ বছর দুইবার শ্রমও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে এস এম কামাল মনোনয়ন পাওয়ার পর খুলনায় সাধারণ মানুষের সাথে মিশে তাদের দুঃখ-দুর্দশার কথা শুনছেন।

মঙ্গলবার তিনি তার নির্বাচিত আসনের বিভিন্ন এলাকায় মসজিদে নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিদের সাথে নিয়ে। একই সাথে তিনি খুলনা ৩- আসনকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদকমুক্ত ভূমিদস্যুদের উৎখাত করার জন্য সকলকে সহযোগীতা হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার খালিশপুর বিআইডসি রোড পিপলস এলাকায় জোহর নামাজ বাদ তিনি উপস্থিত সাধারণ মানুষ ও সাংবাদিকদের বলেন, আমি এই এলাকার মানুষ। আমার কৈশোর, ছাত্রজীবন এই খুলনা নিয়ে। আমি এই শ্রমিক অধ্যুষিত এলাকার মানুষ। আমি এই অঞ্চলের মানুষকে খুব ভালবাসি। আমার সবাই পরিচিত বা কেউ কেউ আত্মীয়। আমি এখন মানুষের ভালবাসা চাই। আমি শ্রমিক বান্ধব জনপ্রতিনিধি হতে চাই।

এস এম কামাল হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীর জোনাসুরে ১৯৬০ সালের ৩১ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রলীগ করার মধ্যদিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। এস এম কামাল হোসেন শিক্ষার্থী অবস্থায় ওরাকান্দি মিড হাই স্কুল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় ছাত্রলীগের পর্যায় ক্রমে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের উপ কমিটির সহ-সম্পাদক ও সাবেক কেন্দ্রেীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন।

সিরাজগঞ্জে প্রার্থীকে বরণ করতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে প্রার্থীকে বরণ করতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী নিহত


 সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফিকে বরণ করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় সাগর হোসেন নামে এক কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় দিকে ঢাকা-পাবনা মহাসড়ের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন পাবনা জেলার দিলপাশার ইউনিয়নের কাজীট্রল গ্রামের গোলাম হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী সাগর দুপুরে তার আত্মীয়-স্বজনের সঙ্গে সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফিকে বরণ করতে পাঁচলিয়া বাজার এলাকায় যাচ্ছিলেন। একই সময়ে পাবনা থেকে সি-লাইনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-পাবনা মহাসড়ের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সাগর হোসেনের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সাগর নিহত হয়

২৩ বছর পর উখিয়ায় ডাবল মার্ডার মামলায় ৬ জনের যাবজ্জীবন

২৩ বছর পর উখিয়ায় ডাবল মার্ডার মামলায় ৬ জনের যাবজ্জীবন


 কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে বহুল আলোচিত ডাবল মার্ডার মামলায় আওয়ামী লীগ নেতাসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে (এসটি-২০১/২০০৮) মামলার শুনানি শেষে বিচারক মহিউদ্দিন মুরাদ পৃথক ধারায় এ রায় প্রদান করেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামি পক্ষে প্রধান আইনজীবী ছিলেন আবুল কালাম আজাদ।

দীর্ঘ ২৩ বছর পর এ রায় ঘোষণা হলেও রায়ে সন্তুষ প্রকাশ করেছে ভিকটিমের স্বজনরা।

দণ্ডিত আসামিরা হলেন- ইনানী এলাকার মুফিদুল আলম সিকদার, জালিয়াপালং ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু কায়সার শিপলু, সাজ্জাদ হোসেন সিকদার, শামশুল আলম, নুরুল কবির ও শাকের আলী।

রায় ঘোষণাকালে দণ্ডিত শাকের আলী ব্যতীত অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অপরাধ প্রমাণ না হওয়ায় অবশিষ্ট আট আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

আদালত সূত্র মতে, আসামিদের ফৌজদারি দণ্ডবিধির ৩০২/১৪৯ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পেনাল কোড ১৮৬০ এর ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদের প্রত্যেককে আরও ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে ১০ হাজার করে জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উভয় সাজা একসঙ্গে চলবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী।

প্রসঙ্গত, ২০০১ সালের ২৪ জুলাই জায়গা জমির বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ছলিম উল্লাহ প্রকাশ পুতন আলী মিস্ত্রি ও শামসুল আলম প্রকাশ গুরা মিয়া। পরের দিন নিহতদের ভাই নাজির হোসেন বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ আব্দুস ছালাম দফাদার তিন মাস পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তালগোল পাকিয়ে ফেলছে ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়

তালগোল পাকিয়ে ফেলছে ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়


 নিয়মানুযায়ী প্রতি আসনে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ওই দলের ব্যানারে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে পারবেন। এ বিষয়টি নিশ্চিত করতে দলগুলোর কাছ থেকে মনোনয়ন প্রদানের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও স্বাক্ষর জমা নেওয়া হয় নির্বাচন কমিশনে (ইসি)। এত কিছুর পরেও তালগোল পাকিয়ে ফেলছে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। তাদের কাছ থেকে পাওয়া তালিকায় দেখা গেছে, একই আসনে মনোনয়নপত্র উত্তোলনকারী একাধিক ব্যক্তির নামের সামনে রাজনৈতিক দলের স্থানে ‘আওয়ামী লীগ’ লেখা রয়েছে। যা নিয়ে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নেতাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া একাধিক নেতা ঢাকা টাইমসকে বলেন, প্রতি আসন থেকে আওয়ামী লীগ একজনকেই মনোনয়ন দিয়েছে। শুধুমাত্র মনোনয়নপ্রাপ্ত নেতার নামের সামনেই দলের নাম আওয়ামী লীগ লেখা থাকা উচিত। দলের মনোনয়ন পাননি- এমন আওয়ামী লীগ নেতারাও যদি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন- তবে তার নামের সামনে দলের নাম নয়- স্বতন্ত্র লেখা থাকার কথা। কিন্তু ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় একই আসনে একাধিক মনোনয়নপত্র উত্তোলনকারী ব্যক্তির নামের সামনে ‘আওয়ামী লীগ’ লিখে রেখেছেন- যা বিব্রতকর।

সোমবার আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীদের ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইদিনে ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়া শুরু হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার রমনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা এম এম শাহনাজ পারভীন ঢাকা টাইমসকে বলেন, ‘ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে প্রথমদিন সোমবার ও দ্বিতীয় দিন মঙ্গলবার মোট ১৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং মনোনয়ন ফরম দাখিল করেছেন ৯জন সংসদ সদস্য প্রার্থী।’ ঢাকার মোট ২০টি সংসদীয় আসনের মধ্যে ৪-১৮ আসন পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আওতাধীন। এই ১৫টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ঢাকার বিভাগীয় কমিশনার। এছাড়া বাকি পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন জেলা প্রশাসক। প্রার্থীরা আসনভিত্তিক ওয়ার্ডের সংখ্যা অনুপাতে নির্দিষ্ট টাকার বিনিময়ে ঢাকার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলতে পারছেন। ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া যাবে।

ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রথম ও দ্বিতীয় দিনের মনোনয়ন ফরম নেওয়ার তালিকায় দেখা গেছে, ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সানজিদা খানম হলেও এই আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তালিকায় আওয়ামী লীগের নামে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র নেওয়ার তথ্য লেখা রয়েছে। এছাড়াও একই তালিকায় ৩জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮জনের নাম রয়েছে।

মো.আওলাদ হোসেন ঢাকা টাইমসকে বলেন, আমি ঢাকা-৪ আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিয়েছে।

ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। কিন্তু এই আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তালিকায় আওয়ামী লীগের নামে মনোনয়নপত্র উত্তোলনকারী দুজনের নাম লেখা রয়েছে- বাহাউদ্দিন নাছিম ও দেলোয়ার হোসেন। এ আসনে জাতীয় পার্টির নামে দুইজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। প্রাপ্ত তালিকা অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত এ আসন থেকে মোট ১৪জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তালিকায় একই আসনে আওয়ামী লীগ লেখা রয়েছে কামাল আহমেদ নামে এক সম্ভাব্যপ্রার্থীর নামেসর সামনেও । এছাড়াও জাতীয় পার্টির নামে রয়েছে দুইজন।

এই বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল ঢাকা টাইমসকে বলেন, ‘আমি এখনো রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরম নেইনি, কিন্তু নেব। ধানমন্ডি থানা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমেদ ভাই নিয়েছে।’ এই আসনে মোট ফরম নিয়েছেন ১০জন।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন মাইনুল হোসেন খান নিখিল। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে এই আসন থেকেও আওয়ামী লীগের হয়ে ফরম নিয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাহলে তাদের দেয়া তথ্য বলছে, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকা ৮ ও ১৪ আসন থেকে মনোনয়ন নিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা ১৪ আসন থেকেই আওয়ামীলীগের নামে মনোনয়নপত্র নিয়েছেন ৯জন, ৫জন জাতীয় পার্টিরসহ মোট ২৬জন প্রার্থী।

ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে ফরম নিয়েছেন কামাল আহমেদ মজুমদার। কিন্তু এই আসনে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে আওয়ামী লীগের নামের তালিকায় তিনিসহ রয়েছে এসএম আবুল কাশেমের নামও। এই তালিকায় মোট ফরম নিয়েছেন ৯জন।

ঢাকা ৭ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সোলেমান সেলিম। এই আসন থেকে তিনি একাই মনোনয়ন ফরম নিয়েছেন।

ঢাকা ১১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন মো. ওয়াকিল উদ্দিন। তবে এই আসনে আওয়ামীলীগের নামে ফরম নেওয়ার তালিকায় রয়েছে আরও ৪ জনসহ মোট ১১জন।

ঢাকা ১৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক তবে একই আসনে আওয়ামীলীগ তালিকায় তিনিসহ নাম রয়েছে মো. সাদেক খানেরও। এই তালিকায় জাতীয় পার্টির দুইজনসহ মোট ১০ জনের তালিকা রয়েছে। ঢাকা ১৬ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়েছেন মো. আমানত হোসেন আমান, তবে এই আসনে জাতীয় পার্টির নামে ফরম নিয়েছেন তিনিসহ আমিনুল ইসলাম নামের ওপর এক প্রার্থী।

ঢাকা ১৭ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. আলী আরাফাত হলেও একই আসনে তিনিসহ ফরম নেওয়ার তালিকায় রয়েছে আবু সাঈদ নামে আরেক জনের নাম। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টির নামের ২জন সহ মোট রয়েছে ১৪জনের নাম।

১৮ আসনে আওয়ামী লীগে প্রার্থী হিসেবে মো হাবিব হাসান মনোনীত হলেও একই দলের নামের তালিকায় রয়েছে মো. বশির উদ্দিন নামের আরেজন প্রার্থী। এছাড়াও এই আসনে ২জন জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ৯জনের নাম রয়েছে।

নির্বাচন কমিশনে রাজনৈতিক মনোনীত প্রার্থীদের নামের তালিকা দেওয়ার আগেই প্রার্থীদের নামের সাথে দলীয় নাম উল্লেখ করা এবং একই রাজনৈতিক সংগঠনের নামে একাধিক ফরম দেওয়ার তালিকার বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাচন অফিসার এম এম শাহনাজ পারভীন ঢাকা টাইমসকে বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বেশকিছু রাজনৈতিক দলের ১৭৪ জন মনোনয়ন দাখিল করেছেন। একদলের একাধিক নেতাও মনোনয়ন ফরম নিয়েছেন। আওয়ামী লীগের হোক আর যেই দলের হোক একদলের নামে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম নিতে পারবেন।

চলতি নভেম্বর মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং সারাদেশে ৩০০ আসনে একযোগে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

অনির্দিষ্টকালের ধর্মঘটে চার সংগঠন, জ্বালানি তেল পরিবহন ও বিক্রি বন্ধ

অনির্দিষ্টকালের ধর্মঘটে চার সংগঠন, জ্বালানি তেল পরিবহন ও বিক্রি বন্ধ

ধর্মঘটের কারণে ফেলে রাখা হয়েছে জ্বালানি পরিবহনের ট্যাংকলরিগুলো। আজ রোববার সকালে খুলনার কাশিপুরের যমুনা টার্মিনালে
ছবি: প্রথম আলো


তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। আজ রোববার সকাল আটটা থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিক্রয় বন্ধ রেখেছেন তাঁরা। গত বৃহস্পতিবার বিকেলে খুলনা নগরের খালিশপুরে ট্যাংকলরি ভবনে আয়োজিত এক সভা থেকে সারা দেশে ওই ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি যৌথভাবে ওই ধর্মঘট পালন করছে।


জ্বালানি তেল ব্যবসায়ীদের তিন দফা দাবি হলো—জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।

আরও পড়ুন

সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক জ্বালানি তেল ব্যবসায়ীদের

প্রায় দেড় মাস আগে গত ২৪ জুলাই ঢাকায় এক সভা থেকে ওই তিন দফা দাবি ঘোষণা করেছিলেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। দাবি বাস্তবায়নে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন তাঁরা।

এদিকে গতকাল শনিবার রাত আটটার পর থেকেই খুলনা নগরের তেলপাম্পগুলো থেকে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এতে ভোগান্তিতে পড়ে শত শত যানবাহন। প্রতিটি পাম্পে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত জ্বালানি তেল পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আজ রোববার সকালে খুলনার কাশিপুরের যমুনা টার্মিনালে
দাবি আদায় না হওয়া পর্যন্ত জ্বালানি তেল পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আজ রোববার সকালে খুলনার কাশিপুরের যমুনা টার্মিনালে
ছবি: প্রথম আলো

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির কেন্দ্রীয় সভাপতি গফ্ফার বিশ্বাস আজ সকালে প্রথম আলোকে বলেন, জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বৃদ্ধিসহ ৩ দফা দাবি পূরণে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার তাঁদের দাবি মেনে নেয়নি। এ কারণে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, পরিবহন ও বিক্রয় বন্ধ রেখে ধর্মঘট পালন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে একই এবং যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছেন তাঁরা।

গফ্ফার বিশ্বাস বলেন, সরকার চার বছর ধরে কয়েকবার তাঁদের সঙ্গে বৈঠক করেছে। প্রতিবারই সময় নিয়েছে, কিন্তু তাঁদের দাবি বাস্তবায়ন করেনি। ফলে বাধ্য হয়েই তাঁদের তেল উত্তোলন, পরিবহন ও বিক্রয় বন্ধ রেখে ধর্মঘট পালন করতে হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব ফরহাদ হোসেন সকালে প্রথম আলোকে বলেন, সকাল আটটা থেকে সারা দেশে একযোগে ধর্মঘট শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকবে।

 

মানিকগঞ্জ-৩টি আসনে নৌকার প্রতিক পেলেন যাঁরা

মানিকগঞ্জ-৩টি আসনে নৌকার প্রতিক পেলেন যাঁরা


 রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ৩০০ আসনের মধ্যে ২৯৮টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে বর্তমান সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়কে বাদ দিয়ে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুস সালাম। মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম ও মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর-সাটুরিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে মানিকগঞ্জের তিন আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য ২৩ জন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

মানিকগঞ্জ-১এ আসনে নতুন মুখ হিসেবে এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামকে দলের মনোনয়ন দিয়েছেন। এর আগে তিনি ২০০১ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে নির্বাচনে অংশ নেন। তবে সেই সময় তিনি বিএনপির মনোনীত প্রার্থী প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনে কাছে পরাজিত হন। এর পর ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনেও তিনি দলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মানিকগঞ্জ-২

মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন, সিংগাইর ও হারিরামপুর উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসন। এই আসনে ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হন সৈয়দ আব্দুল মান্নান। ওই সময় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে হন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এর পর ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হন মমতাজ।

মানিকগঞ্জ-৩

মানিকগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সাটুরিয়া উপজেলা নিয়ে মানিকগঞ্জ-৩ সংসদীয় আসন গঠিত। এই আসনে দীর্ঘ ৩৫ বছর বিএনপির দখলে ছিল। তবে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন বর্তমান সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেই সময় তিনি বিএনপির প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে প্রথম এমপি পায় আওয়ামী লীগ। এর পর জাহিদ মালেককে আর দমানো যায়নি, তিনি টানা তিনবার সংসদ সদস্য হন এই আসন থেকে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম কিনেন ৩৮ জন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

এইচএসসিতে পাস ও জিপিএ ৫ কমার তিন কারণ

এইচএসসিতে পাস ও জিপিএ ৫ কমার তিন কারণ

 

ভালো ফলের খবরে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর নটর ডেম কলেজে। ছবি : কালের কণ্ঠ

চলতি বছর এইচএসসি (উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের পাসের হার গত বছরের তুলনায় ৭.৩১ শতাংশ কমেছে। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ৮৩ হাজার ৬৮৭ জন, যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক।


সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন কারণে বিগত বছরগুলোর তুলনায় ফল খারাপ হয়েছে। তবে শিক্ষামন্ত্রীসহ বোর্ড কর্মকর্তাদের দাবি, করোনার আগের সঙ্গে তুলনা করলে দেখা যাবে ফল স্বাভাবিক ধারাতেই আছে।


গতকাল রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এইচএসসি-২০২৩-এর ফল প্রকাশ উদ্বোধন করেন। সকাল ১১টায় তা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলের সারসংক্ষেপ তুলে ধরেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষাক্ষেত্রে বাংলাদেশকে অনুকরণীয় বলে বিবেচনা করছে বিশ্বের অন্যান্য দেশ।


বর্তমানে দেশের শিক্ষার হার ৭৬.০৮ শতাংশ। করোনার কারণে ২০২১ ও ২০২২ সালে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।’

শেখ হাসিনা বলেন, ‘নারী-পুরুষের সমান অধিকারের কথা সব সময় আমাদের শুনতে হয়। এখন দেখছি উল্টো।


পরীক্ষায় জিপিএ ৫ ও পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পিছিয়ে থাকার কারণ খুঁজে বের করতে হবে।’

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন। অর্থাৎ পাসের হার ৭৮.৬৪ শতাংশ।


জিপিএ ৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। গত বছর এইচএসসি-২০২২-এ শিক্ষার্থী পাসের হার ছিল ৮৫.৯৫ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিল এক লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী। অর্থাৎ বিগত বছরের তুলনায় পাসের হার কমার পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তি কমে প্রায় অর্ধেকে নেমেছে।


সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, যে তিনটি কারণে এবারের ফল গতবারের চেয়ে কিছুটা পিছিয়েছে, তা হলো করোনার পর এ বছর থেকে সব বিষয়ে পূর্ণ সিলেবাস চালু এবং পূর্ণ নম্বরে ও তিন ঘণ্টায় পরীক্ষা নেওয়া। এ ছাড়া ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়া এবং করোনার কারণে যথাযথ শ্রেণি পাঠদান না পাওয়ায় সেই ঘাটতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ।


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এর আগে করোনার কারণে ২০২১ ও ২০২২ সালে বিশেষ ছাড় দিয়ে পরীক্ষাগুলো নেওয়া হয়। এসব কারণে গত বছরের তুলনায় ফল খারাপ হয়েছে বলে মনে হতে পারে। তবে ২০১৯ সালের ফলের সঙ্গে তুলনা করলে দেখা যাবে ধারাবাহিকতা ঠিক আছে।’


২০১৯ সালের ফলে দেখা যায়, পাসের হার ছিল ৭৩.৯৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন।


যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. আহসান হাবীব বলেন, ‘সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজি বিষয়ে। এতে পাসের হার ও জিপিএ ৫ পাওয়া থেকে বঞ্চিত হয়েছে অনেক শিক্ষার্থী।’


শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাধারণ ৯টি বোর্ডের অধীনে বিভিন্ন বিষয়ের পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তীর্ণের হার ৯০ থেকে ৯৯ শতাংশ। অন্যদিকে ইংরেজি বিষয়ে উত্তীর্ণের হার ৭৭ থেক ৮৮ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজি বিষয়ে অকৃতকার্য ১৩.১৭ শতাংশ শিক্ষার্থী। এ ছাড়া রাজশাহীতে ১৬.৮২ শতাংশ, কুমিল্লায় ১৮.০২ শতাংশ, যশোরে ২২.৬৪ শতাংশ, চট্টগ্রামে ১১.০৯ শতাংশ, বরিশালে ১৩.৯৯ শতাংশ, সিলেটে ১৭.৮১ শতাংশ, দিনাজপুরে ১৭.২০ শতাংশ ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ২৪.৬২ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে।


ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে থাকা একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়, বিগত বছরের তুলনায় এ বছর ভিন্ন আঙ্গিকে প্রশ্নপত্র হয়েছে। বিশেষ করে ইংরেজি বিষয়ে প্রশ্নপত্র তুলনামূলকভাবে কঠিন ছিল। এসব কারণে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল পায়নি।


পাস, জিপিএ ৫ কমেছে তিন কারণেঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কালের কণ্ঠকে বলেন, ‘বরাবরের মতোই প্রশ্নপত্র করেছি। এতে কী ভিন্নতা ছিল, তা শিক্ষার্থীরাই বলতে পারবে। এ ছাড়া ইংরেজি বিষয়ে আমাদের শিক্ষার্থীরা বরাবরই দুর্বল।’


ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘করোনার কারণে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠদানের যথেষ্ট সময় পায়নি। প্রস্তুতিতে ঘাটতি নিয়েই তারা পরীক্ষা দিয়েছে, যা তাদের ফলে কিছুটা প্রভাব ফেলেছে। আশা করি, আগামী বছর থেকে এ সমস্যা আর থাকবে না। তবে করোনার আগের ফলের সঙ্গে তুলনা করলে এই ফলকে খারাপ বলা যাবে না।’


৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য


৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে অনুত্তীর্ণ হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি, রাজশাহীতে চারটি, কুমিল্লায় একটি, যশোরে সাতটি, চট্টগ্রামে তিনটি, দিনাজপুরে ১৬টি, ময়মনসিংহে চারটি। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান।


শতভাগ শিক্ষার্থী পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৯৫৩টি। এর আগে ২০২২ সালে শতভাগ শিক্ষার্থী ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০। ২০২১ সালে এ সংখ্যা ছিল পাঁচ।


পাসের হার ও জিপিএ ৫-এ ছাত্রীরা এবারও এগিয়ে


শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে এ বছরও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে। ছাত্রের চেয়ে ৩.৮১ শতাংশ বেশি ছাত্রী পাস করেছে এবং ছয় হাজার ১৩৫ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।


উত্তীর্ণ ছাত্রসংখ্যা ছয় লাখ ৮৯ হাজার ২৩ জন, পাসের হার ৭৬.৭৬ শতাংশ ও জিপিএ ৫ পেয়েছে ৪৩ হাজার ২৩০ জন। উত্তীর্ণ ছাত্রীর সংখ্যা পাঁচ লাখ ৩৮ হাজার ৯৩৩ জন, পাসের হার ৮০.৫৭ শতাংশ ও জিপিএ ৫ পেয়েছে ৪৯ হাজার ৫৯৫ জন।


পাসের হারে বরিশাল এগিয়ে, পিছিয়ে যশোর 


সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে পিছিয়ে পড়েছে যশোর শিক্ষা বোর্ড। বোর্ড কর্মকর্তারা জানান, ইংরেজি পরীক্ষা কঠিন হওয়ার কারণে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল থেকে বঞ্চিত হয়েছে। এ কারণে এই বোর্ডে শিক্ষার্থীদের পাসের হার কমেছে, প্রভাব পড়েছে জিপিএ ৫ প্রাপ্তিতে। যশোর বোর্ডে পাসের হার ৬৯.৮৮ শতাংশ।


৮০.৬৫ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থানে বরিশাল শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হার ঢাকায় ৭৯.৪৪ শতাংশ, রাজশাহীতে ৭৮.৪৬ শতাংশ, কুমিল্লায় ৭৫.৩৯ শতাংশ, দিনাজপুরে ৭৪.৪৮ শতাংশ, চট্টগ্রামে ৭৪.৪৫ শতাংশ, সিলেটে ৭১.৬২ শতাংশ ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭০.৪৪ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯১.২৫ শতাংশ ও মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.৭৫ শতাংশ।


বিজ্ঞানের শিক্ষার্থীরা এগিয়ে


পাসের হারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে। তাদের পাসের হার ৮৭.৮৪ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৭০.৭৯ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৭ শতাংশ।

রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

যশোর আইনজীবী সমিতির নেতৃত্বে মোর্তজা ও শাহীন

যশোর আইনজীবী সমিতির নেতৃত্বে মোর্তজা ও শাহীন



 যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আবু মোর্তজা ছোট ও সাধারণ সম্পাদক পদে শাহানুর আলম শাহীন নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, নির্বাচনে সভাপতি পদে আবু মোর্তজা ৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ইদ্রিস আলী পেয়েছেন ১৯৫ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের একাংশের প্রার্থী শাহানুর আলম শাহীন ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ হাসান জিউস পেয়েছেন ২২০ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গোলাম মোস্তফা মন্টু পেয়েছেন ২১ ভোট। নির্বাচনে ইদ্রিস-জিউস প্যানেলের ভরাডুবি হয়েছে। ১৩ পদের মধ্যে তারা ১১ পদে প্রার্থী দিয়ে মাত্র তিনটি পদে জয়লাভ করেছেন।

সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মঞ্জুর কাদির আশিক ২৭১ ও গাজী মুহা. মাহাফুজুর রহমান ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ঐক্য ফোরামের জুলফিকার আলী জুলু ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহকারী সম্পাদকের দুই পদে ইদ্রিস জিউস প্যানেলের আফরোজা সুলতানা রনি ২৮৪ ও ফোরামের তাহমিদ আকাশ ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে আবারো জয়লাভ করেছেন ঐক্য ফোরামের মুস্তাকিন মোস্তফা খান। 

ময়মনসিংহের পরিবর্তে জামালপুর থেকে ছাড়বে বিজয় এক্সপ্রেস

ময়মনসিংহের পরিবর্তে জামালপুর থেকে ছাড়বে বিজয় এক্সপ্রেস



 আগামী ১ ডিসেম্বর ময়মনসিংহের স্টার্টিং পয়েন্ট পরিবর্তন হয়ে জামালপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে বিজয় এক্সপ্রেস ট্রেন। ১৫ নভেম্বর চট্টগ্রাম রেলওয়ে বিভাগের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) কামাল আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়। সেখানে বিজয় এক্সপ্রেসের স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহের পরিবর্তে জামালপুর করা হয়। যদিও নিয়ে ময়মনসিংহবাসী আন্দোলন করলেও বিষয়টি আমলে নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অর্থনৈতিকভাবে ময়মনসিংহ একটি গুরুত্বপূর্ণ জেলা। ব্যবসা-বাণিজ্যে দেশে ময়মনসিংহের অবদান অন্যতম। সে গুরুত্ব বিবেচনা করে ২০১৪ সালে দেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রামের সঙ্গে প্রথম আন্তঃনগর ট্রেন চালু হয়। এতে জেলার গুরুত্ব আরো বেড়ে যায়। ব্যবসায়ীরাও তাদের ব্যবসা সম্প্রসারণ করেন। প্রায় ১০ বছর আগে চালু হওয়া আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চট্টগ্রাম স্টেশনে চলাচল করছিল। জামালপুরসহ ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলার যাত্রীরা ময়মনসিংহ স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করত। হঠাৎ ময়মনসিংহের স্টার্টিং পয়েন্ট পরির্বতন জামালপুর থেকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত হয় নভেম্বরে। বিষয়টি জানার পর ময়মনসিংহবাসী আন্দোলন শুরু করে। তার পরও সিদ্ধান্ত বহাল রেখেছে রেলওয়ে।

এ বিষয়ে ময়মনসিংহের নারী উদ্যোক্তা আইনুন নাহার বণিক বার্তাকে বলেন, ‘বিজয় এক্সপ্রেস ময়মনসিংহবাসীর আন্দোলনের একটি ফসল। এর স্টার্টিং পয়েন্ট পরিবর্তন করায় আমরা মর্মাহত। আমরা আন্দোলন করছি স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহ স্টেশনে বহাল রাখার জন্য।’

ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, বিজয় এক্সপ্রেসের স্টার্টিং পয়েন্ট পরিবর্তন করা ময়মনসিংহবাসীর জন্য কষ্টের কারণ। ১০ বছর পর কেন স্টার্টিং পয়েন্ট পরিবর্তন করা হলো। ময়মনসিংহ থেকে অনেক যাত্রী চট্টগ্রাম যাতায়াত করে। ময়মনসিংহ যেমন প্রাচীন নগরী তেমনি চট্টগ্রামও প্রাচীন নগরী। উপমহাদেশের এ দুই প্রাচীন নগরীর সঙ্গে যোগাযোগের মাধ্যম পরিবর্তন কোনোভাবেই কাম্য নয়। এতে ময়মনসিংহের যাত্রীরা আসন পাবেন না।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিজয় এক্সপ্রেস জামালপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন হবে। এটি ২০১৪ সালের ১৯ ডিসেম্বর ময়মনসিংহবাসীর দাবির ফলে উদ্বোধন করা হয়। নতুন করে শোভন চেয়ার, এসি চেয়ার, এসি কেবিন ও নন এসি কেবিনসংবলিত ট্রেনের সর্বনিম্ন শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৩০ টাকা। সর্বোচ্চ এসি কেবিনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭৮ টাকা। এটি রাত ৮টা ১০ মিনিটে জামালপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে গিয়ে ময়মনসিংহের পিয়ারপুর, ময়মনসিংহ, গৌরীপুর, আঠারবাড়ী, কিশোরগঞ্জ, সরারচর, ভৈরব, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী, ভাটিয়ারী যাত্রাবিরতি শেষে ভোর ৫টায় চট্টগ্রাম রেলওয়ে জংশনে পৌঁছবে। মঙ্গলবার ছাড়া বাকি ছয়দিন নিয়মিত এ রুটে যাতায়াত করবে ট্রেনটি।

জামালপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, ‘গত শনিবার অনলাইনে টিকিট ওপেন হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।’

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমল

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমল

পাসের খবরে উল্লসিত শিক্ষার্থীরা। রাজশাহী কলেজ, রাজশাহী, ২৬ নভেম্বরছবি: শহীদুল ইসলাম

চলতি বছরের (২০২৩) এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। গতবারের পরীক্ষায় পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪।

আজ রোববার সকাল ১০টার পর গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে কম্পিউটারের বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ১০টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এরপর পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পাসের হারের এ তথ্য জানা গেছে। এবার সারা দেশে মোট পরীক্ষার্থী ছিল পৌনে ১৪ লাখ।

আরও পড়ুন


গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।


ব্যাংক অ্যাকাউন্টে যেসব লেনদেন আয়করের আওতায় পড়বে

ব্যাংক অ্যাকাউন্টে যেসব লেনদেন আয়করের আওতায় পড়বে

 বাংলাদেশে প্রতিবছর ৩০শে নভেম্বরের মধ্যে আয়করের রিটার্ন দাখিল করতে হয়। প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেবার সময় ব্যাংকের হিসাব বিবরনী বা ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়। ব্যাংক হিসেবে কোন লেনদেন আয়করের আওতায় পড়বে সেটি নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে।


আয়কর কর্তৃপক্ষের কাছে একজন করদাতার বার্ষিক আয়ের সংক্ষিপ্ত বিবরণ জমা দেয়াকে আয়কর রিটার্ন বলে। এখানে আয়, ব্যয় এবং সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়। একজন মানুষের বার্ষিক আয় কত সেটার ভিত্তিতে তার ওপর কর আরোপ হয়।

যারা আয়কর রিটার্ন জমা দেন তাদের অনেকের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট বা চলতি হিসাব অ্যাকাউন্ট রয়েছে।

আইন অনুযায়ী, একজন ব্যক্তি যখন তার আয়কর রিটার্ন জমা দেবেন, সেখানে সব ধরনের অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে।

কারও একাধিক ব্যাংক হিসাব থাকলেও আয়কর নথিতে সব অ্যাকাউন্টের তথ্য না দিয়ে শুধু একটি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়ে রিটার্ন জমা দেন। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আয়কর নথিতে যে আয় দেখানো হয়েছে, তার চেয়ে ব্যাংক লেনদেন বেশি।

তাতেই বিপত্তিতে পড়ার শঙ্কা বেড়ে যায়। কারণ আয়কর নথি বিভিন্ন সময় পর্যালোচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।

যদি দেখা যায়, কেউ তার ব্যাংক হিসাবের তথ্য জমা দেননি, তখন সেটি অপ্রদর্শিত আয় হিসেবে বিবেচনা করা হয়। তখন জরিমানা করার বিধান রয়েছে বলে জানিয়েছেন আয়কর আইনজীবীরা।

আয়কর আইনজীবী এবং সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট সাকিল আহমাদ জানান, আয়কর রিটার্নে যে আয় দেখানো হয়েছে, তার চেয়ে বেশি আয় বা অপ্রদর্শিত আয় পাওয়া গেলে তার ওপর জরিমানাসহ কর দিতে হয়।

এক্ষেত্রে আগে যে আয়কর পরিশোধ করা হয়েছে, তা যদি নতুন করে ধার্য করা করের ৭৫% এর কম হয়ে থাকে, তাহলে ১০ শতাংশ হারে সুদ দিতে হবে। তবে আগে পরিশোধ করা কর নতুন নির্ধারিত করের ৭৫ শতাংশের বেশি হলে আর জরিমানা হবে না।

মতিঝিলের ব্যাংক পাড়া।

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,

মতিঝিলের ব্যাংক পাড়া।

ব্যাংকে যে লেনদেন হবে তা অবশ্যই আয়কর নথিতে প্রদর্শিত আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অন্য কোন প্রকার লেনদেন হলে তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে হবে।

ব্যাংক থেকে প্রাপ্ত মোট সুদ বা মুনাফা অন্যান্য উৎসের আয় হিসেবে দেখাতে হবে। উৎসে কর প্রদেয় করের সাথে সমন্বয় হবে।

আইনজীবীরা বলছেন, ব্যাংক হিসাবের কোন তথ্য গোপন রাখা যাবে না। কর ফাঁকি রোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করদাতাদের ব্যাংক হিসাবের তথ্যে সরাসরি প্রবেশাধিকার চেয়েছে।

এর ফলে রাজস্ব বোর্ড করদাতা ও ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের তথ্য খুব সহজেই জানতে পারবে, যা তাদের লেনদেন, ঋণ ও বিনিয়োগসহ সব ধরণের আর্থিক লেনদেন নজরদারিতে সহায়তা করবে।

তবে এতে ব্যাংকের গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা হুমকির মুখে পড়বে বলে অনেক আশঙ্কা প্রকাশ করেছেন। আবার গ্রাহকদের মধ্যে ভীতি তৈরি হলে ব্যাংকে তারা নগদ টাকা রাখা বা লেনদেন কমে যেতে পারে। ফলে ব্যাংকগুলোয় তারল্য সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বাংলাদেশে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট ছিল ১৩ কোটি ৬২ লাখের মতো, যেখানে প্রায় ১৬ লাখ কোটি টাকা জমা ছিল । এরমধ্যে ১ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, এমন অ্যাকাউন্টের পরিমাণ প্রায় ১ লাখ ১০ হাজার।

এনবিআর-এর ভ্যাট অনলাইন প্রজেক্ট অফিসের হিসাব অনুযায়ী, দেশে বিজনেস আইডেন্টিফিকেশন (বিআইএন) নম্বরধারীর সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার, যার মধ্যে গত মাসে কর রিটার্ন জমা হয়েছে ৩ লাখের বেশি।

অর্থাৎ, বিআইএন হোল্ডারদের এক-তৃতীয়াংশও রিটার্ন জমা দিচ্ছে না। এমন আরও অনেক কর ফাঁকির কথা আইনজীবীরাও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানিয়েছেন।

তবে কারও যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেসব অ্যাকাউন্টে যদি তারা লেনদেন করে থাকেন, তাহলে সেইসব অ্যাকাউন্টের তথ্যও আয়কর বিবরণীতে সংযুক্ত করতে হবে।

টাকা

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,

কর ফাঁকি রোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করদাতাদের ব্যাংক হিসাবের তথ্যে সরাসরি প্রবেশাধিকার চেয়েছে।

অনেক সময়, ব্যাংক অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়ে থাকেন, যিনি রেমিটেন্স পাঠিয়েছেন তিনি যদি রক্তের সম্পর্কের আত্মীয় হন, অথবা স্বামী বা স্ত্রী হন, তাহলে ওই অর্থের ওপর কোন আয়কর হবে না।

কিন্তু রক্তের সম্পর্কের বাইরে কেউ রেমিটেন্স পেলে বা বিদেশ থেকে অ্যাকাউন্টে অর্থ আসলে তার ওপর আয়কর প্রযোজ্য হবে। কেননা তখন সেই অর্থকে আয় বলে বিবেচনা করা হবে।

ব্যাংক হিসেবের মাধ্যমে ঋণ নিলে এর ওপর কোন আয়কর আরোপ হবে না। তবে শর্ত হচ্ছে সেই ঋণ তিন বছরের মধ্যে পরিশোধ করতে হবে অথবা পরবর্তীতে নবায়ন করতে হবে।

সবশেষ আয়কর নীতিমালা অনুযায়ী, পুরুষদের ক্ষেত্রৈ কারও যদি বার্ষিক আয় সাড়ে তিন লাখ টাকা বা তার কম হয় তাহলে মোট আয়ের উপর কোন আয়কর দিতে হবে না। নারীদের ক্ষেত্রে এই পরিমাণ ৪ লাখ টাকা।

তবে আয় বার্ষিক সাড়ে তিন লাখের বেশি হলে (নারীদের ৪ লাখ) মোট আয়ের পরবর্তী এক লাখ টাকার উপর ৫%, পরবর্তী তিন লাখ টাকার ওপর মোট আয়ের ১০% আয়কর দিতে হবে।

পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১৫% আয়কর এবং পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২০% আয়কর দিতে হবে।

অবশিষ্ট মোট আয়ের উপর ২৫% আয়কর দিতে হবে। সাধারণত মাসিক আয় পঁচিশ হাজার টাকা বা তার বেশি হলে, বা বেসিক আয় ১৬ হাজার টাকা বা তার বেশি হলে আয়করের আওতাভুক্ত হয়ে পড়ে।

নারী করদাতা এবং ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী করদাতার করমুক্ত আয়ের সীমা হবে চার লাখ টাকা। তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা হবে চার লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত। গেজেট-ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা হবে পাঁচ লাখ টাকা।

কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান ও পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০ হাজার টাকার বেশি হবে। তবে প্রতিবন্ধী ব্যক্তি বাবা ও মা দুজনই করদাতা হলে, যেকোনো একজন এই সুবিধা ভোগ করবেন।

ব্যাংকনোট

ছবির উৎস,GETTY IMAGES

এদিকে, ডাকঘর সঞ্চয় ব্যাংকে পাঁচ লাখ টাকার বেশি হিসাব খুলতে এখন থেকে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।

জাতীয় সঞ্চয়পত্র অধিদফতর ও সরকারি গেজেট অনুযায়ী, সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে অর্থ আইন, ২০২২-এর ৪৮ ধারা যথাযথ পরিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

যদি ব্যাংক হিসাবে জমা টাকার পরিমাণ ১০ লাখ টাকা অতিক্রম করে তাহলে ব্যাংকে রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে।

সেইসাথে পাঁচ লাখ টাকার বেশি ব্যাংক ঋণ আবেদনে বা ক্রেডিট কার্ড নেয়ার ক্ষেত্রেও রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে।

ব্যাংকে আমানত থেকে যে সুদ আয় হয়ে থাকে, রিটার্ন জমা দেয়া হলে ১০ শতাংশ হারে উৎস কর কেটে রাখে ব্যাংক। কিন্তু রিটার্ন জমা না দেয়া হলে ১৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখবে।

এদিকে নিয়ম অনুযায়ী, ব্যাংকে টাকা রাখলে কর কেটে রাখে সরকার। একে বলা হয় আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি। বছর শেষে আমানতকারীদের আ্যকাউন্টে যে পরিমাণ স্থিতি থাকে তার বিপরীতে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে রাখে ব্যাংকগুলো।

পরে কেটে রাখা অংশ সরকারি কোষাগারে জমা হয়। কারও ব্যাংক হিসাবে সঞ্চিত টাকার পরিমাণ নির্দিষ্ট সীমা অতিক্রম করলে প্রযোজ্য হারে ওই টাকা আবগারি শুল্ক হিসাবে কেটে নেয়া হয়।

সাধারণত একজন গ্রাহকের অ্যাকাউন্টে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যদি এক লাখ টাকার কম জমা থাকলে কোনও আবগারি শুল্ক আরোপ করা হয় না।

তবে এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত টাকা থাকলে ১৫০ টাকা এবং পাঁচ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত থাকলে ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়।

এ ছাড়া ১০ লাখ থেকে এক কোটি টাকায় তিন হাজার টাকা। এক কোটি থেকে পাঁচ কোটি টাকায় ১৫ হাজার টাকা এবং পাঁচ কোটি টাকার ওপরে থাকলে ৪০ হাজার টাকা আবগারি শুল্ক আরোপ হয়।

প্রতিবছর সঞ্চয়ী হিসাব থেকে আবগারি শুল্ক কেটে রাখে ব্যাংক। মূলত জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের সঞ্চয়ের উপর ভিত্তি করে আবগারি শুল্ক কেটে নেয়া হয়।